আশিক মাহমুদ :
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ চলছে। যার প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে। গরমে যেন প্রাণ যায় যায়।
ঠিক সেই মূহুর্তে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ভেড়ামারায় তৃষ্ণার্ত পথচারী, ছাত্র ছাত্রী, শিশু ও রিক্সা-ভ্যান চালকসহ সর্ব শ্রেণির মানুষের মাঝে গ্লুকোজ, আখের গুড়, তোকমা মিশানো লেবুর শরবত বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে ভেড়ামার থানার সামনে হাই রোডের ব্যস্ততম এলাকায় এই কর্মসূচি পালন করে মানবতার কল্যাণে নিয়মিত ভাবে কাজ করে যাওয়া ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে, তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মুখে শরবত তুলে দেন এবং কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের একক চেয়ারম্যান প্রার্থী, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: কামরুল ইসলাম মনা।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়'র সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক মেম্বার আতিকুজ্জামান পিন্টু, আওয়ামীলীগ নেতা আবু দাউদ, মকলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সহ অসংখ্য নেতৃবৃন্দ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১হাজার তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করা হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, প্রচন্ড এই গরম যতদিন পড়বে ততদিন পথচারীদের জন্য পানির সু-ব্যবস্হার আয়োজন করবো। ভেড়ামারা থানার সামনে ২ টা পানির জার স্হাপন করা হয়েছে যা থেকে প্রতিদিন পথচারীরা পানি পান করবে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024