উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান প্রতিভা মডেল একাডেমী স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মধ্যবাজারস্থ বিদ্যালয় চত্বরে বর্ণ্যাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন’র ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফিরোজ মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রহিমা আফছার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, দৈনিক জনবানী পত্রিকার সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি মাস্টার প্রমুখ। বর্ণাঢ্য অনুষ্টানে বিদ্যালয়ের নার্সারী, ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কৃত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024