১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ২:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল মাছের বদলে বিশালাকৃতির কুমির

ভেড়ামারার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল মাছের বদলে বিশালাকৃতির কুমির

উজ্জল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিং ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে মাছের বদলে বিশাল আকৃতির একটি কুমির। আজ বিকেল ৫ টার দিকে পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যাই বিশাল আকৃতির একটি কুমির। বড় আকৃতির মাছ ভেবে তিনি কুমিরটাকে টেনে তোলেন। পরে তিনি বুঝতে পারেন এটি কোন মাছ নয় এটি একটি ভয়ংকর কুমির। পড়ে স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে সঙ্গেই কুমিরটাকে আটকে ফেলেন। পরে খবর দেয়া হয় উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে। রাতে পদ্মা নদীতেই অবমুক্ত করা হয় কুমিরকে। বাহিরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদুজ্জামান কচি জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে আবুল কালাম আজাদ। বিকেল পাঁচটার দিকে জাল টান দিলে বড় কিছু আটকা পড়েছে বলে তিনি অনুভব করেন। এমন মনে করে খুব সতর্কতার সাথে তিনি জাল টানতে ছিলেন। পরে তিনি দেখতে পান মাছের বদলে বিশাল আকৃতির একটি কুমির । এসময় সতর্কতার সাথে কুমিরের নিয়ন্ত্রণ নিয়ে কুমির ডাকে ডাঙ্গায় তুলেন। কুমির দেখতে পদ্মা নদীতে ভিড় করে শত শত ইচ্ছুক জনতা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024