| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় ১৮ জুুয়াড়ীকে আটক ॥ অতঃপর

ভেড়ামারায় ১৮ জুুয়াড়ীকে আটক ॥ অতঃপর

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৮ জুয়াড়ি কে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ লক্ষ ৬’শ ৯১ টাকা, ৪টি মোটরসাইকেল এবং দেশীয় মদ’র বোতল। গতকাল শনিবার রাত ১১টার সময় শুরু হওয়া অভিযান চলে প্রায় ৫ ঘন্টাব্যাপী। আটকৃকত ১৭ জুয়াড়ি কে ১ মাস করে এবং ১ জুয়াড়ি কে ৩ মাস কারাদন্ড দেওয়া হয়। শহরের দক্ষিন রেলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘর থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করে আভিযানিক দল। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাষ্টার জাকিরুল ইসলাম।
আটককৃতরা হলো ঃ ভেড়ামারার পৌর চাঁদগ্রামের সিরাজুল ইসলাম’র পুত্র মিজানুর রহমান শাহিন (৫২), দৌলতপুর জয়ভোগা গ্রামে আমজাদ হোসেন’র পুত্র মোঃ রাজন (৩১), মৃত তৈজদ্দিন হক’র পুত্র মোঃ কিরন (৩১), ভেড়ামারার চন্ডিপুর গ্রামের মীর এনামুল হক’র পুত্র মোঃ বিপুল (৩৮), নওদাপাড়া গ্রামের মোঃ সাবান আলী’র পুত্র মোঃ নাহেদ হাসান, সাতবাড়ীয়া গ্রামের মৃত রাফেজ উদ্দিন’র পুত্র মোঃ রাজা (৫২), কাচারীপাড়া গ্রামের মোঃ মোজাহার’র পুত্র মোঃ বাবু হোসেন (৩৮),কল্যানপুর এলাকার মৃত ছৈয়াদ আলী’র পুত্র আসাদুজ্জামান (৪৫), রেফেজ উদ্দিন’র পুত্র মোঃ ছোটন (২১), শহিদুল ইসলাম’র পুত্র আশরাফুল ইসলাম (৩৫), আল্লারদর্গা গ্রামের আবু বক্কর’র পুত্র মোঃ টিপু সুলতান (২৮), মিরপুরের খাদেমপুর গ্রামের মৃতঃ ছলিমুদ্দিন’র পুত্র মোঃ বাস্তু (৫০), চুয়াডাঙ্গা ডিংগাদহ বাজার’র মৃত সৌকত’র পুত্র মোঃ জুয়েল রানা (৩৩), চুয়াডাঙ্গার খায়বার মন্ডল’র পুত্র মোঃ আলীহিম (৩৮), মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত: আজিজুল হক’র পুত্র আসান বিশ্বাস (৫০), ঝিনাইদহ জেলার শৈলকুপা’র নলখোলা গ্রামের ছোবহান আলী’র পুত্র জিল্লুর রহমান (৪২), শৈলকুপার ইকরাম শেখ’র পুত্র মোঃ রনি (৩৫)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024