উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দাউদ (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোররাতে নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় শর্টগান, একটি এক রাউন্ড একটি তাজা কাতুজ, ১টি রামদা, ১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তার গ্রেফতারে স্বস্তি নেমে এসেছে ধরমপুর এলাকায়। সে ভেড়ামারা উপজেলার উত্তরভবানীপুর মুড়ির মিল সংলগ্ন আজগর আলীর পুত্র।
সূত্র জানিয়েছে, ধরমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। শক্তি বৃদ্ধির লক্ষেই একটি গ্রুপ সশস্ত্র সন্ত্রাসীদের এলাকায় জড়ো করার খবর নিশ্চিত হয়েই কুষ্টিয়া সেনাক্যাম্পের চৌকস একটি দল অভিযান চালায় ধরমপুরে। এসময় সন্ত্রাসী দাউদের বাড়ি ঘিরে অভিযান শুরু করে আটক করা হয়। পরে দাউদের স্বীকারোক্তির প্রেক্ষিতে ঘরের চাতাল থেকে একটি দেশীয় শটগান, একটি তাজ কারতুজ, ১টি রামদা এবং মোবাইল ফোন উদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার জানিয়েছেন, এ বিষয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ১৯ ধারায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024