১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার ॥ আটক-২

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার ॥ আটক-২

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি সহ বিএনপির ২ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃকতরা হলো. ভেড়াামরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবী করেছে, উদোড় পিন্ডি বুদোর ঘাড়ে চাপেতেই ষড়যন্ত্রমুলক ভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা সাজানো এই নাটক করে তাকে আটক করিয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকেই আড়কান্দি এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামীম আহমেদ এর ছেলে সন্ত্রাসী হিমেলের নেতৃত্বে গুলি করে স্থানীয় বিএনপি নেতা ফিরোজ আলী গুলিবৃদ্ধ হয়। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। অগ্নি সংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভোররাতে সেনাবাহিনী’র চৌকষ একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন’র বাড়িতে। এসময় বাড়ি তল্লাশি চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, তাজা গুলি উদ্ধার করে। আটক করা হয় বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন এবং তার ভাই কাকন কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনাটিকে সাজানো এবং মিথ্যা অভিযোগে বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন ও তার ভাইকে কে আটক করা হয়েছে বলে দাবী করেছে তার স্ত্রী শামীমা সুলতানা ঝুমা । তিনি বলেন, আমার সামনেই বাড়ি তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। তল্লাশির সময় কোন অস্ত্র পায়নি। রোকন বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে কোন ধ্বংসাত্বক কাজের সাথে জড়িত না। সে প্রতিপক্ষ রাজনীতির প্রতিহিংসার শিকার।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহাবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন’র উপর ৩০ অগাষ্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। গতকালও পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024