রাজু আহমেদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারার বাহাদুরপুর ৫,৬,৭ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য এডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম। ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আলম দুলাল, সদস্য শিহাবুল ইসলাম শিহাব। মোকারিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ, বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম সিরা,
আবুল কালাম (কালু) মোঃ হাবিবুর রহমান প্রমূখ। বিএনপি নেতা মুকুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান।