শামীমুল হক শামীম :
বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে এসে পিকআপের ধাক্কায় প্রান হারালো ২ বন্ধু। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর সামনে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় ঘাতক পিকআপ মোটরসাইকেল কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতরা হলো ঃ দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের পিকলু আলীর পুত্র নাঈম (২৫) এবং মথুরাপুর গ্রামের কোরবান আলীর পুত্র সিয়াম আলী (২৫)। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদূর্শী সূত্র জানায়, দৌলতপুর উপজেলা থেকে গতকাল শুক্রবার ১০ টি মোটরসাইকেল নিয়ে ২০ বন্ধু এসেছিল ভেড়ামারার মনিপার্ক এবং লালনশাহ্ ব্রীজ এলাকায়। ঘুরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন এক সঙ্গে। মোটরসাইকেলের গতির ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর সামনে মোটরসাইকেল পৌছালে কুষ্টিয়া থেকে পাবনার দিকে যাওয়ার পথে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রেস এ থাকা মোটরসাইকেল চালক দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের পিকলু আলীর পুত্র নাঈম (২৫)। গুরুত্বর আহত হয় তারই বন্ধু মথুরাপুর গ্রামের কোরবান আলীর পুত্র সিয়াম আলী (২৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখান থেকে সিয়াম আলী কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সিয়ামের।