ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত প্রধান শিক্ষক আবু তাহের’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলাকারী সন্ত্রাসী মিন্টু ও সোহেল বাহিনীর ক্যডারদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে ধরমপুর ইউনিয়ন বিএনপি। সন্ত্রাসী হামলার মূল ঘটনা আড়াল করতে বিএনপির নেতাকর্মীদের নামে চরম মিথ্যাচারও নিন্দা জানানো হয় সাংবাদিক সম্মেলনে। লিখিত বক্তব্য তুলে ধরেন ধরমপুর বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার। এসময় ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত প্রেস বিফ্রিং এ বলা হয়, গত ১৬ ডিসেম্বর মহন বিজয় দিবসের দিনে ভেড়ামারার সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে পূর্ব পরিকল্পিত ভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, লুটপাটকারী একাধিক মামলার আসামী মোস্তাক আহমেদ মিন্টু, তার ভাই সোহেল এবং তার বাহিনীর ক্যাডাররা আচমকা প্রধান শিক্ষক আবু তাহের’র উপর নৃশংস হামলা চালায়। এরপর সন্ত্রাসীরা বীরদর্পে এলাকা ত্যাগ করে। এঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই দিনই মেইন রাস্তা অবরোধ করে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বিক্ষোভকারীরা সন্ত্রাসী মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল এবং তার পোষ্য ক্যাডারদের গ্রেফতারের দাবী জানায়। কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সন্ত্রাসী মিন্টু তার ক্যাডারদের সাথে নিয়ে কিছু সংখ্যক সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করে চরম মিথ্যাচার করে। আমি ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু’র নাম উল্লেখ করে মিথ্যা, ষড়যন্তমুলক ও কুরুচিপূর্ন বক্তব্য রাখেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোস্তাক আহমেদ মিন্টু তথাকথিত বিএনপি নেতা। সন্ত্রাসী কার্যকলাপ করায় তার মূল পেশা। সম্প্রতি ধরমপুরের এক হতদরিদ্র মানুষের বাড়ি ঘর ভাংচুর, লুটপাট এর মামলা রেকর্ড হয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। দ্রুত সন্ত্রাসী মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল ও তার পোষ্য কাডারদের আটক করে দ্রুত আইনের আওতার আনার দাবী জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024