নোমান জহির রাজা / উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদী থেকে যুবকের অর্ধ-গলিত বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে মোকারিমপুর ভাংগাপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। মনির আহম্মেদ অনন্ত (৩০) নামের ওই যুবকের বাড়ি লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে। তার বাবার নাম এ্যাডভোকেট নেতার উদ্দীন আহমেদের।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ভাংগাপাড়া এলাকায় পদ্মা নদীতে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ভেড়ামারা থানা পুলিশ, নৌ-পুলিশ ও কুষ্টিয়া পিবিআই সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। তবে হত্যার কারন জানা যায়নি। নৌ পুলিশ লাশ উদ্ধার কওে কুষ্টিয়া মর্গে প্রেরন করেছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024