উজ্জল হোসেন :
কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাব্বী সর্দার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাব্বী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দারের ছেলে। সে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে রাব্বী জরে আক্রান্ত হলে তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ডেঙ্গু জরে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। পরে তার অবস্থা উন্নতি না হলে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024