শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগামী এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক মহিদুল ইসলাম (৩০) নামের এক পথচারী। স্থানীয় এক পাগল লালন ওই পথচারীকে স্বজোরে ধাক্কা দিলে, সে ছিটকে পড়ে সড়কে। এসময় দ্রুত বেগে আসা ট্রলি ওই পথচারীকে পিষ্ট করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ীপাড়া গ্রামের পোকার ইসলামের পুত্র। গতকাল শনিবার সকাল ৮টায় বাহাদুরপুর বাজারে আকস্মিকভাবে এমন মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছে স্থানীয়রা।