ভেড়ামারা প্রতিনিধি :
শিশু আছিয়া কে উপযুপরি ধর্ষন অতঃপর হত্যার ঘটনায় আটককৃতদের আসামীদের দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার দাবীতে দায়িত্বশীল সভা করেছে ইসলামী সংগঠন ভেড়ামারা খেলাফত মজলিস। গতকাল রবিবার বাদ যোহর ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িতশীল সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা এসকেনদার আলী, ভেড়ামারা উপজেলা শাখার খেলাফত মজলিসের সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, কুষ্টিয়া জেলা যুব মজলিসের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। সভায় শিশু আছিয়া খাতুনের উপর নরপিশাচদের ন্যাক্করজনক কর্মকান্ডের তীব্র সমালোচনা ঘৃনাভরে প্রত্যাখান করা হয়। সেই সাথে আটককৃত আসামীদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার দাবিী জানানো হয়। অনুষ্ঠানে আগামী ১৯ রমজান পবিত্র ইফতার মাহফিল বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024