১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কৃষকদলকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কৃষকদলকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজু আহমেদ :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির মূল কমিটির উদ্যোগে আজ রাত্রি ৮টা ঘটিকায় কুচিয়ামোড়া অফিস প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ সাগর মন্ডল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদসহ সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও ৮৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি, ভেড়ামারা উপজেলা কৃষকদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন অর রশিদ বকুল, সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি; রোকনুজ্জামান রোকন, সদস্য, ভেড়ামারা উপজেলা বিএনপি; সহ-সভাপতি মোহাম্মদ মিনারুল ইসলাম মিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল, এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সাবেক স্বেচ্ছাসেবক দল আহবায়ক বাহাদুরপুর ইউনিয়ন শাখা।

এছাড়াও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—

> “ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলের জন্য কাজ করে যেতে হবে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024