১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:২৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বাংলাদেশ রেলওয়েতে পাঁচ মাস পর ট্রেনের টিকিট বিক্রি শুরু কাউন্টারে

বাংলাদেশ রেলওয়েতে পাঁচ মাস পর ট্রেনের টিকিট বিক্রি শুরু কাউন্টারে

স্বাধীনতা ডেক্স :
পাঁচ মাস পর স্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। ৫ মাস ১৮ দিন পর শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করলো রেলওয়ে। করোনা রোধে এখন ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ইস্যুও বন্ধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024