উজ্জল হোসেন:
কুষ্টিয়ার অনন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। 'আমরা স্বাধীনতার কথা বলি' দীপ্ত এই শ্লোগানে অনুষ্ঠিত হয় পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন। ভেড়ামারা থানার সামনে কাচারিপাড়ায় পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক
দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম। দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল'র সভাপতিত্বে অনুষ্ঠিত এবং নির্বাহী সম্পাদক নোমান জহির রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ওয়ালিউল ইসলাম ওলি মাস্টার । প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম, সহ সম্পাদক ও দৈনিক আজকের আলোর নিজস্ব প্রতিবেদক শাহিন আলম লিটন, দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ সম্পাদক উজ্জ্বল হোসেন, প্রবাসী আব্দুর রহমান, স্বাধীনতা পত্রিকার সাংবাদিক সারোয়ার হোসেন, সাজেদুর রহমান, শামীমুল হক শামীম, সাজ্জাদ হোসেন, মোঃ স্মরণ, মোঃ আবু হাসান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024