উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভেড়ামারা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু'র নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা শ্রদ্ধা নিবেদন শেষে র্যলি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক অফিসার শরিফুল ইসলাম, উপজেলা উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু, আইসিটি অফিসার আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024