১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ/ ১ লক্ষ টাকা জরিমানা অাদায়

দৌলতপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ/ ১ লক্ষ টাকা জরিমানা অাদায়

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার দৌলতপুরে বিনা লাইসেন্সে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় এক সার ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পিয়ারপুর ইউপির কামালপুর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যের ভিত্তিতে কামালপুর বাজারের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে সার ও মেয়াদউত্তীর্ন কীটনাশক মজুদ ও বেশী দামে বিক্রয় করে আসছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত ঘটনার সত্যতা পাওয়ায় ঐ ব্যবসায়ীকে কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার জানান, অবৈধভাবে মজুদ করা সার কৃষি কর্মকর্তার তদারকির মাধ্যমে কৃষকদের কাছে সরকারী মুল্যে বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এসময় উক্ত দোকানের সার কৃষকের মাঝে নায্য মূল্যে বিক্রির যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024