১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৬:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর :
দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া -প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রধান শিক্ষকের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষোভরত শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া ও মারপিট করেন করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, দুর্নীতি, প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে গাফিলতি, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। গত সোমবার ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপি প্রদান করি।

এরই প্রেক্ষিতে বুধবার প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি। বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যৌক্তিক, তাই আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নিয়েছি।

এ বিষয়ে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল তা নিয়ে বসতে চেয়েছিলাম।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্ত নিবে আমি তা মেনে নিব।

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি। তাদের দাবিগুলো শুনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দলোনের মুখে বিকেল দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ এসে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে তাদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন। এ সময় প্রধান শিক্ষককে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির একটি জরুরী সভা ডেকে অব্যাহতি প্রদানের কথা উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024