মোঃ নোমান জহির রাজা : ২৯শে মে ২০২০ইং
ভেড়ামারার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় এবং পরিকল্পনা সভা অাজ ২৯ মে সকালে অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় পত্রিকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি,বিশিষ্ট
সাংবাদিক মোঃ রেজাউল করিম।
দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ জামাল'র সভাপতিত্বে এবং পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা'র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মনিরুল ইসলাম মনি, সহ-সম্পাদক উজ্জল হোসেন, দৈনিক দেশচিত্র পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক স্বাধীনতার সহ-সম্পাদক শাহিন আলম লিটন, স্টাফ রিপোর্টার জহিরুল কবীর নবীন, মাহমুদুল্লাহ সোহেল, রিপন আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম বলেন, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা'র মানুষের কল্যানে এবং চিকিৎসা সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসালয় প্রতিষ্ঠা করে সমাজে অবদান রাখছে। ঠিক তেমনি ভাবে সংস্থা নিয়ন্ত্রিত অামরা স্বাধীনতার কথা বলি শ্লোগানে প্রতিষ্ঠা পেয়েছে দৈনিক স্বাধীনতা। যে পত্রিকাটি ক্রমশঃ জনপ্রিয়তা অর্জন করে পাঠক প্রিয়তা লাভ করছে। বিনামূল্যে চিকিৎসালয়ের মত দৈনিক স্বাধীনতা পত্রিকাও সমাজ উন্নয়নে এবং সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে অামার বিশ্বাস। তিনি বলেন, পত্রিকার সাথে রয়েছে একঝাঁক মেধাবী সাংবাদিক। যারা লেখনির মাধ্যমে এগিয়ে নিয়ে ভেড়ামারা তথা কুষ্টিয়া জেলাকে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024