মনিরুল ইসলাম, মিরপুর :
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মিরপুরের আমলা মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী। মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমানের সাবলিল উপস্থাপনায় অনুষ্টিত মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বীজ প্রত্যয়ন অফিসার একেএম কামরুজ্জামান,তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মনিটরিং অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। মাঠ দিবস অনুষ্ঠানে বারি সরিষা-১৪ ফসল এবং তেল নিষ্কাশন যন্ত্র এবং এর কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। মাঠ দিবসে ৭০ জন কৃষক উপস্থিত ছিলেন।