স্বাধীনতা ডেক্স :
বিশুদ্ধ পদ্ধতিতে পবিত্র হজ¦ ও ওমরাহ পালনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মনিরুল ইসলাম বলেছেন, মহান আল্লাহপাকের নৈকট্য লাভের সহজ উপায় হলো হজ¦ ও ওমরাহ পালন করা। মহান রব’র কাছে পৌঁছানোর এতো সহজ রাস্তা আর নেই। একবার হজ¦ ও ওমরাহ খালেছ নিয়তে পালন করতে পারলেই জীবনের সমস্ত গোনাহ সমুহ আল্লাহপাক ক্ষমা করে দেন। নিষ্পাপ শিশুর মত হয়ে যায় আমাদের জীবন। ওমরাহ বা হজ¦ পালনের পর থেকে আল্লাহর নির্দেশিত জীবন বিধান মেনে চলতে পারলেই আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত জীবন সফল। তিনি বলেন, আমাদের উচিত দুনিয়ার ব্যাস্ততার মাঝেও আখেরাতের সঞ্চয় কে প্রাধান্য দিয়ে ৫ ওয়াক্ত নমাজের পাশাপাশি ওমরাহ বা হজ¦ পালন করা। তিনি সকল মুসলিম ভাইবোনদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে অন্ততঃ একবার হজ¦ বা ওমরাহ ওজ¦ পালন করার আহবান জানান। সৌদি আরবের মদিনা মনওয়ারাই অবস্থান করা আলহাজ¦ মনিরুল ইসলামের সাথে গতকাল সোমবার সকালে মোবাইলে আলাপকালে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরো জানান, এবারই প্রথম তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলা হজ্জব্রত পালন করলো। এর আগে বহুবার ওমরাহ কাফেলা পবিত্র নগরী র্স্পশ করেছে। তাতাসা হজ¦ কাফেলার ৭ জন এবং ৪১ জন জন মোট ৪৮ জন হাজীর নেতৃত্বে ছিলেন আলহাজ¦ মনিরুল ইসলাম। আগামী ২ জুলাই সৌদি এয়ারলাইন্স’র একটি বিমানে তারা বাংলাদেশে পৌছাবেন ইনশাল্লাহ।
তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলার কুষ্টিয়ার সমন্বয়কারী সাংবাদিক শাহ্ জামাল জানিয়েছেন, খুব কম খরচে তাতাসা হজ¦ ও ওমরাহ কাফেলা সর্ব সাধারন কে পবিত্র ওমরাহ ও হজ¦ পালন করার সুযোগ করে দিচ্ছে। হজ¦’র পর প্রথম কাফেলাটি আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে ওমরাহ পালন করার লক্ষে সৌদি আরবের উদ্দ্যেশে রওনা দেবে ইনশাল্লাহ। এ কাফেলায় কুষ্টিয়া এবং মেহেরপুর’র হজ্্রব্রত পালন কারীরা যাত্রা করবেন। কম টাকায় সর্বোচ্চ ভালো মানের সেবা নিয়ে এবং বিশুদ্ধ পদ্ধতিতে যারা ওমরাহ পালন করতে আগ্রহী তাদের যোগাযোগ করার আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024