১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এম এ মাজিদ, তাড়াশ :
’’শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা, কারিগরি এবং প্রাথমিক শিক্ষকদের সহযোগীতায় দিবসটি পালন উপলক্ষে একটি রেলী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সালাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:মনিরুজ্জামান,তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: জাফর ইকবাল, তাড়াশ ফাজিল মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাদিকুর রহমান, দোবিলা ডিগ্রী কলেজের ভাইস পিন্সিপাল অধ্যাপক আবুল কালাম আজাদ, তাড়াশ বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, প্রভাষক আব্দুল কাদের, ভায়াট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো: সাইদুর রহমান, নলুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো: ফরহাদ আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024