১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ গুরুত্বর আহত ২

তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ গুরুত্বর আহত ২

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার ( ২৬শে ডিসেম্বর) সন্ধায় উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা গ্রামের শহিদুল ইসলাম নিজ বসত বাড়ির সীমানায় বারান্দা নির্মাণের কাজ করছিল এমন সময় প্রতিবেশী আব্দুল আলীম গংয়ের আঃ মতিন, আঃ হালিম,মোঃ শরিফ মোঃ মাসুদ রানা ,তজির উদ্দিন পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র হাঁসুয়া, লোহার রড, লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বসত বাড়িতে প্রবেশ করে, শহিদুল ইসলামকে বারান্দার কাজে বাঁধা প্রদান করে ও এলোপাতাড়ি ভাবে মারপিট করে। আঘাত শহিদুল ইসলাম মাটিতে লুটে পরে তার আৎ চিৎকারে বাবাকে বাচাতে ছেলে কাওছার এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে।
পরে এলাকাবাসী মূমষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে কতবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডঃ ফয়সাল আহমেদ জানান, রুগীদের অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান,এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024