এম এ মাজিদ তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো মোক্তার হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করছিলেন কৃষক আজিজুল এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানের ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024