এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কাযালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কাযালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সাবেক সদস্য সচিব আবদুল বারিক খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, শুকুর মিজা, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক শাহাদত হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদাৎ খন্দকার প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024