স্বাধীনতা ডেক্স:
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির প্রবাসী সদস্যরা দেশে ফিরে সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার কল্যাণে আরো অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাপান প্রবাসী প্রকৌশলী ড. জহির উদ্দিন, কানাডা প্রবাসী আলিম আল রাজী বাবু ও যুক্তরাষ্ট্র প্রবাসী আশীষ কুমার আগারওয়াল মুন্না বুধবার বিকেলে ভেড়ামারা সমিতির মহাসচিব, এস.পি মেহেদী হাসান সুমন এর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সমিতির যুগ্ন মহাসচিব বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওয়াহেদ আহমেদ উজ্জলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভেড়ামারা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রতি দেশে আসা প্রবাসী সদস্যরা ভেড়ামারা উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সমিতি কর্তৃক চলমান সহায়তা কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024