ঢাকা অফিস :
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির উদ্যোগে এআই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে "AI Magic: Power, Risk and Right Track" -শীর্ষক কর্মশালায় সমিতির আজীবন সদস্যরা কর্মশালায় অংশগ্রহন করেন। পরে ভেড়ামারা সমিতির পক্ষ থেকে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
ভেড়ামারা সমিতির মহাসচিব এস.পি মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে এবং সমিতির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সচিব সাদিক সারোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সমিতির প্রতিষ্ঠাকালীন সিনিয়র সদস্যসহ শতাধিক আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বুয়েট, নর্থ সাউথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদগণ এআই সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024