| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ট্রাব অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন শিউলী রোজা

ট্রাব অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন শিউলী রোজা

স্বাধীনতা ডেক্স :
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫’-এ সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেলেন শিউলী রোজা। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্ম সেমিনার হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এবারের আসরে সাংবাদিকতা, সংগীত, সিনেমা, নাটক, ওটিটি, ফ্যাশন ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে গুণী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শিউলী রোজা বলেন, “একটি স্বনামধন্য পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। ট্রাব কমিটিকে ধন্যবাদ, যারা আমার কাজের স্বীকৃতি দিয়ে আরও অনুপ্রাণিত করেছেন।”

এর আগেও হিউম্যান রাইটস ও নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন শিউলী রোজা। ছয় বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে তিনি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024