রিফাত হোসেন (মেশকাত), জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়েছে নানা নাতী। এঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালাই উপজলার পাঁচশিরা-মালামগাড়ী সড়কের মহিরুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কালাই উপজলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের নানা মৃত্য অছির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) এবং নাতী একই গ্রামর মাহমুদুল হাসানের ছেলে শাকিব হাসান (৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, নিহতরা শুক্রবার সন্ধ্যায় ব্যাটারী চালিত একটি অটোভ্যান যোগে মালামগাড়ীহাট থেকে তাদের নিজ বাড়ী শিকটা গ্রামে যাচ্ছিলেন। পথে উপজলার মহিরুম গ্রাম এলাকায় কালাইয়ের দিক থেকে একটি ট্রাকের সাথে ব্যাটারী চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ভ্যানে থাকা যাত্রী নানা-নাতী নিহত হয়।
তবে দুর্ঘটনার পর ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। চালক কে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024