১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৫:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

সরোয়ার হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলে মো: বিপ্লব হোসেনের(৩৫) বিরুদ্ধে মামলা করেছেন বাবা মোঃ নুরুল ইসলাম। ছেলের দ্বারা বারবার শারীরিক অত্যাচার, নির্যাতন আর হত্যার হুমকির ফলশ্রুতিতেই মামলা করেছেন বাবা নুরুল,যা নিশ্চিত করেছেন। 

আজ ২৯ শে এপ্রিল (মঙ্গলবার) দুপুরে, ভেড়ামারা থানায় নিজে হাজির হয়ে এই মামলা করেন তিনি। দায়েরকৃত মামলা নাম্বার ৩২। এদিকে বাবার মামলার প্রেক্ষিতে ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

মোঃ বিপ্লব হোসেন, মোঃ নুরুল ইসলামের প্রথম সন্তান। তাদের বাড়ি ভেড়ামারা পৌরসভার  নওদাপাড়ায় অবস্থিত। 

মো: নুরুল ইসলাম বলেন, বিপ্লব আমার বড় ছেলে। সে মারাত্মকভাবে প্রতারণা, মাদকাসক্ত  আর জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার,শারীরিক নির্যাতন আর হত্যার হুমকি দিয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ২রা নভেম্বর সে আমাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। তার মাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। গতকাল সোমবার ২৮ এপ্রিল সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। গত বছর সে প্রতারণার মাধ্যমে ভেড়ামারা  থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে  যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। তার ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িও পুড়িয়ে দিতে গেছে কয়েকবার। অশ্লীল ছবিতে ভুক্তভোগীর ছবি লাগিয়ে সে মূলত ব্ল্যাকমেল করত মানুষকে। টাকা না দিলেই তা প্রকাশ করে দিত।

বিপ্লবের ছোট ভাই সাংবাদিক ইখলাস হোসেন অভিযোগ করে বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে সে। 
বিপ্লবের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লবের নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়া আর বিপথে তা খরচ করা। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্মম নির্যাতন করতো। 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে।  সেই মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী বিজ্ঞ  আদালত  ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024