নোমান জহির রাজা :
জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ভেড়ামারা শাখার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগষ্ট বিকালে ভেড়ামারার গোডাউন মোড়স্থ ব্যাংকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ব্যাবস্থাপক মোঃ আব্দুস সাত্তার। ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ হামিদুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একটি অবিছেদ্ধ নাম। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের জিহাদী।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024