সাইফুল ইসলাম :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন জনস্বার্থে সরকারের একটি জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইন বাস্তবায়নের দিক থেকে এই আইনের অনেক সফলতা পরিলক্ষিত হয়। আইন বাস্তবায়ন একটি চলমান কার্যক্রম। আইন জনসাধারনকে জানতে এবং মানতে উৎসাহিত করার দায়িত্ব সবার। আইন বাস্তবায়নে দায়িত্ববোধ সবার মধ্যে জাগ্রত করা ও সংশোধিত খসড়া আইন দ্রুত পাশের লক্ষে তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবিতে দেশের সকল জেলা উপজেলার ন্যায় গতকাল বিকালে কুষ্টিয়ার পোড়াদহে সাফ‘র আয়োজনে সুপার নোভার হল রুমে এক আলোচনা সভা ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈশাখীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিআরপি থানার সেকেন্ড অফিসার সৌমেন কুমার দাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর মাহাবুবা জেসমিন রুমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার ছামসুল আলম, মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস, মিরপুর উপজেলার (অব) স্বাস্থ্য পরিদর্শক মো: সানাউল্লাহ, পল্লী চিকিৎসক মো: আব্দুল করিম ও মাষ্টার আহসান হাবীব। বক্তাগণ বলেন, আমরা আইনের সুফল পাচ্ছি, তাই পরবর্তী প্রজন্মকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য আইন উন্নয়ন ও সংশোধন জরুরী। শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশত গজের মধ্যে যেন কোন তামাকজাত দ্রব্য বিক্রয় করতে না পারে। ১৮ বছরের নিচে কাহারও নিকট সিগারেট বিক্রয় নিষিদ্ধ এবং বিক্রেতাও বানানো যাবে না তা নিশ্চিত করতে হবে। যত্রতত্র যেন তামাকজাত দ্রব্য বিক্রয় না করতে পারে সেই জন্য তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য অনুমোদন বা লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করতে হবে। প্যাকেট ছাড়া খোলা সিঙ্গেল বা এক শলাকা বিক্রয় বন্ধ করতে হবে। চাকুরীর ক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের ডোপ টেষ্ট করতে হবে। আইন বাস্তবায়নে যথাযথ মনিটরিং ও মোবাইল কোর্ট এর ব্যবস্থা করতে হবে। ধূমপান ও মাদক বিরোধী প্রচারণা সর্বত্র বাড়াতে হবে। সর্বপরি তামাক কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহারের দাবি জানানো হয়। আলোচনা শেষে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ না করার জন্য সম্মিলিত শপথ বাক্য পাঠ করানো হয়। নেশামুক্ত পরিবার, হোক আমাদেও অঙ্গিকার। মানববন্ধন শেষে প্রত্যেককে ধূমপান ও মাদক বিরোধী স্টিকার ও পতাকা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024