স্বাধীনতা ডেক্স :
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন মতিউর রহমানের স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন। আদালতের আদেশে, রাজস্বের সাবেক এই কর্মকর্তার ৮৬৬ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট ক্রোকের কথা বলা হয়েছে।
এর আগে গত সোমবার মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করে দুদক।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024