১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৫:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গাজায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা ছাড়াল ৩৭ হাজার

গাজায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা ছাড়াল ৩৭ হাজার

স্বাধীনতা ডেক্স :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত আট মাসে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজার ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ ফিলিস্তিনি। এতে উপত্যকাটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৫১ জনে। এছাড়া ইসরাইলের নৃশংস হামলায় গত আট মাসে বিপুল পরিমাণ নারী ও শিশু আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, তেল আবিবের হামলায় ৮৫ হাজার ৯১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী এবং শিশু। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়েছে, ইসরাইলের হামলায় যেসকল স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলোর নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছে। এছাড়া ইসরাইলের অবরোধের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা।
এমন অবস্থায় সেখানে জাতিসংঘ জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে তাতে কর্ণপাত করছে না ইসরাইল। তারা ক্রমাগতভাবে গাজায় তাদের নৃশংস তাণ্ডব চালিয়ে যাচ্ছে। হামাস নির্মুলের নামে তারা কয়েক হাজার নারী এবং শিশুকে হত্যা করেছে।
আট মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্যের যোগান নেই। শত শত খাদ্যবাহী ট্রাক সীমান্তে অপেক্ষা রয়েছে তবে ইসরাইলের অবরোধের ফলে সেখানে খাদ্যের যোগান বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া গাজা প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানের হাসপাতাল গুলোতে জালানির সংকট থাকায় চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024