মুসাবুল হক :
অন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্বয়ে শীতকালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার খেলাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলার মথুরাপুর কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে খেলাধুলা পন্ড হয়ে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়।
জানা গেছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্বাস্থ্য সুরক্ষার শিক্ষক সোয়াব আলী প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করে অন্য প্রতিযোগি কে খেলানোর চেষ্টা করে। এসময় প্রতিবাদ করে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোজাম্মেল হক দাখিল মাদ্রসার শিক্ষকরা। পরবর্তীতে বাদ পড়া শিক্ষার্থী মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ এর এসএসসি পরীক্ষার্থী রোহান এবং বহিরাগত আফজালের নেতৃত্বে হোসেনাবাদের দর্শকদের উপর হামলা চালায়। বেধড়ক মারপিটে এসময় সুকচাঁদ, মুন্নাফ সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024