এম এ মাজিদ, তাড়াশ:
তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
শনিবার (২৬এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নতুন করে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করায় খন্দকার সেলিম জাহাঙ্গীর তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন।
এপ্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন জনাব তারেক রহমানের নিদের্শনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা তথা সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত গনত্রান্তিক পন্থায় কমিটি গঠন করা হবে।
তৃনমূলের ত্যাগী নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মনোনীত করায় সিরাজগঞ্জ ৩ তাড়াশ-রায়গঞ্জ উপজেলায় তৃনমুলের ত্যাগী নেতা কমীদের মাঝে প্রাণ আনন্দের জোয়ার বইছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024