১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১২:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
২টি কারনে ভোটাররা আমাকে নির্বাচিত করবে—কামারুল আরেফিন

২টি কারনে ভোটাররা আমাকে নির্বাচিত করবে—কামারুল আরেফিন

শাহ্ জামাল :
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের স্থানীয় আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিন বলেছেন, ২টি কারনে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। এক, সারা বাংলাদেশে শেখ হাসিনার অধীনে উন্নয়ন হয়েছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু ভেড়ামারা-মিরপুরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। দ্ইু, সন্ত্রাস বিরোধী জিরো টলারেন্স ছিল সারা বাংলাদেশে। কিন্তু কুষ্টিয়া-২ আসনে বর্তমান এমপির নেতৃত্বে এলাকায় ঈগল বাহিনী, স্যুটার বাহিনী তৈরী হয়েছে। আওয়ামীলীগের ৩ জন কর্মীকে হত্যা করেছে। হত্যাকারী সন্ত্রাসীদের সাথে হাত মেলানোর কারনেই ভেড়ামারা-মিরপুরের আওয়ামীলীগের নেতাকর্মীরা অমাকে স্বতন্ত্র প্রার্থী করেছে। যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ আমার সাথে আছে। ৭ জানুয়ারী আমার নির্বাচনী প্রতীক ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। আজ সকালে ভেড়ামারায় নির্বাচনী গনসংযোগ কালে তিনি সাংবাদিকদের ব্রিফ্রিং কালে এ কথা বলেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন। কুষ্টিয়া-২ আসনের হেবিওয়েট প্রার্থী জাসদ সভাপতি, আওয়ামীলীগ মনোনীত ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু’র নৌকা প্রতীকের বিপক্ষে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল জানিয়েছেন, আওয়ামীলীগের ভোটেই নির্বাচিত হয়ে ১৫ বছর এমপি আছেন হাসানুল হক ইনু। কিন্তু আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা সহ নানা কারনেই জাসদের সাথে দুরুত্ব রয়েছে। এ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী কামারুল আরেফিন। তার পক্ষেই ভোটের মাঠে রয়েছে মিরপুর ভেড়ামারার আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024