আশিক মাহমুদ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে প্রতীক বরাদ্ধ পেয়ে গেছেন প্রার্থীরা। নির্বাচনে লড়ছেন, মহাজোটের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএফ) আরিফুর রহমান, জাতীয় পার্টির শহীদুল ইসলাম ফারুকী (লাঙ্গল), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোঃ বাবুল আক্তার, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিন (ট্রাক), ডাঃ মোস্তানজিদ লোটাস, ডাঃ ইফতেখার মাহমুদ, রুবেল পারভেজ।
৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুষ্টিয়া-২ আসনে মহাজোটের প্রার্থী ঘোষিত হওয়ায় সমমনা দল সাম্যবাদী দলের প্রার্থী কমরেড আনোয়ার হোসেন বাবলু, আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী শরিফুজ্জামান নবাব, কামরুল আরেফিন গত ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024