সোহেল রানা, কুষ্টিয়া:
কুষ্টিয়া প্রেসক্লাবে গন-মাধ্যম কর্মীদের সাথে কুষ্টিয়া জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাজহারুল হক মমিন, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া শহর শাখার আমীর অধ্যাপক রাজি উদ্দিন আহমদ শাহীনসহ জেলা শহরের নেতৃত্ববৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারী আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ক্লাবের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024