প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২০, ৩:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অপরাধে যুবকের ফাঁসি
![]()
কুষ্টিয়ার দৌলতপুর থানায় এক গৃহবধূ হত্যা মামলায় যুবকের ফাঁসি দিয়েছেন আদালত।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতর বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগিরত আলী মোল্ল্যার ছেলে কালম মোল্লা ওরফে কলম মোল্লা (৩০)।
আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের তিন সন্তানের জননী পারুল খাতুনকে (২৮) নিজ বাড়ির সামনে প্রতিবেশী কলম কুপিয়ে জখম করে পালিয়ে যান। এতে গৃহবধূ পারুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মৃত গৃহবধূর বাবা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
কুষ্টিয়া জলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নদী বলেন, অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আসামি কলমকে ফাঁসি দেন বিজ্ঞ আদালত। এছাড়া আসামি লিপি খাতুনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024