১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:৩০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি: পরিচ্ছন্নতা কর্মীরা

কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি: পরিচ্ছন্নতা কর্মীরা

শাহীন আলম লিটন :
বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পৌর পরিচ্ছন্নতা কর্মীরা।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫’শ টাকা পেলেও তারা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছে তারা।এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।

কুষ্টিয়া পৌরসভার পরিছন্নতাকর্মী বাদল জানান, “এখানে আমাদের কোন বোনাস দেয় না। এখানে ৮ হাজার ৭শ টাকা বেতন দেয় তাও কিস্তি হিসাবে। আমরা বেতন তুলে খাবো নাকি কিস্তি দেবো? আমরা এর আগেও এমন প্রতিবাদ করেছিলাম। তারা আস্বাস দিয়েছিলো। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, আমরা মাসে যতদিন কাজ করি তার থেকে একদিনের বেতন কম দেয় পৌরসভা।

রাশেদ নামের আরেকজন বলেন, পৌরসভা আমাদের মানুষ মনে করে না। দিনের পর দিন বেতন নিয়ে ঝামেলা করে।
জীবন নামের আরেক পরিচ্ছন্নতাকর্মী জানান, বেতন দেওয়ার দাবি ৮মাস ধরে চলছে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এজন্য আমরা কাজ বন্ধ করে এই আন্দোলন করছি।
বিকি দাশ বলেন, আমরা শহর পরিষ্কার করি। কিন্তু আমাদের ঠিকমতো বেতন দেওয়া হয় না। অফিসের কিছু চক্র আমাদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে যাতে এই আন্দোলন না করি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েও ইতিপূর্বে কোন সমাধান হয়নি বলে দাবী করেন আন্দোলনকারীদের মধ্যে ঝন্টু। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করে চলে যান।

এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিষয়টি আসলে ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। জুলাই মাস থেকে তাদের বেতন বাড়ানোর কথা ছিল। এই নিয়ে কাজ চলছে। তাদের সাথে কথা হয়েছে। দ্রুত তাদের দাবি পূরণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024