কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা জামায়াতের জেলা আমীর হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ,ইসলামী ব্যক্তিত্ব, লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা আবুল হাশেম । জেলার সকল রুকদের ভোটে তাকে নির্বাচিত করা হয়। শনিবার সকালে তাকে কুষ্টিয়া জেলা আমির হিসাবে শপথ বাক্য পাঠ করানো হয়।
তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী হিসাবেও তিনি অত্যান্ত প্রজ্ঞা, বিচক্ষন, সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র জীবন থেকে এ কর্মময় জীবনে তিনি অত্যান্ত সুনাম ও কৃতিত্বের সাথে এগিয়ে এসেছেন। ইসলামী স্কলার হিসাবে তিনি ইতিমধ্যেই সর্বমহলে সুনাম অর্জন করেছেন।
তার এ দায়িত্ব সংগঠনের কর্মীদের আরো উজ্জীবিত করবে। দ্বীনের কাজকে আরো একধাপ এগিয়ে নেবে বলে সংগঠনের নেতাকর্মীরা।
নবাগত দায়িত্বশীলকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024