১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৬:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে রুকন সম্মেলন

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে রুকন সম্মেলন

সোহেল রানা, কুষ্টিয়া :
কুষ্টিয়ার ৪ টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল তিনটায় শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব, পতিত স্বৈরাচারের সকল ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা’ সময়ের দাবি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলার নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে জামায়াত মনোনীত নমিনী জননেতা আলহাজ্ব আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ কুষ্টিয়া (সদর) আসনে জামায়াত মনোনীত নমিনী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াত মনোনীত নমিনী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে জামায়াত মনোনীত নমিনী জননেতা আফজাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024