রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর "খ" সার্কেল’র পরিদর্শক খবির আহমেদ এর নেতৃত্বে, উপ-পরিদর্শক ইকবাল হোসেন, সরকারি উপ-পরিদর্শক হোসেন আলী, সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ৩ জন মাদক সেবনকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। আটককৃতরা হলো ঃ সাতবাড়ীয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন (২২), একই এলাকার জমশেদের ছেলে বাপ্পি (২৭) ও সাতবাড়ীয়া ভবানীপুরের মৃত মকবুল শেখের ছেলে আইয়ুব আলী(৬৫)। তাদের কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে জেল ও জরিমানা প্রদান করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্য্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান রিফাত।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024