১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত গুপ্তধন উত্তোলনকে কেন্দ্র করে চাঞ্চল্য, এক তরুণীর ওপর ‘জিন ভর’ করার অভিযোগ!

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত গুপ্তধন উত্তোলনকে কেন্দ্র করে চাঞ্চল্য, এক তরুণীর ওপর ‘জিন ভর’ করার অভিযোগ!

সাজ্জাদ হোসেন, মিরপুর :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কথিত গুপ্তধন আত্মসাৎ ও জিনের পাহারা সংক্রান্ত একটি ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের সেন্টার মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুজব প্রচলিত রয়েছে যে, কাসেম মাস্টার নামে এক ব্যক্তির জমির বাগানে একটি মধ্যে গুপ্তধন রাখা ছিল, যা নাকি একটি জ্বীন পাহারা দিত। স্থানীয়দের এক তরুণীর দাবি, গত ১৬ ডিসেম্বর অমাবস্যার রাতে এলাকার কয়েকজন ব্যক্তি কথিত সেই গুপ্তধন উত্তোলন করেন। এরপর থেকেই অস্বাভাবিক ঘটনা শুরু হয় বলে অভিযোগ উঠেছে।
গুপ্তধন উত্তোলনের ঘটনার দিন রাত থেকেই মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির ২৩ বছর বয়সী মেয়ে মিতা অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরিবারের দাবি, ওই তরুণীর ওপর একটি জ্বীন ভর করেছে এবং তার মাধ্যমে কথিত জ্বীন বলছে
“আমি ওই কাঁচা অর্থের পাহারা দিতাম, টাকা তুলে নেওয়ার প্রতিশোধ নিতেই আমি ভর করেছি।”

মিতার মা জানান, ঘটনার দিন থেকেই তার মেয়ের আচরণ স্বাভাবিক নেই। মাঝে মাঝেই সে অচেতন হয়ে পড়ছে এবং অস্বাভাবিক কথা বলছে। এতে পরিবার ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তির নাম আলোচনায় এসেছে, জিল্লুর রহমানের স্ত্রী, হোসনেয়ারা , মোয়াজ্জেমের ছেলে শাহজাহান–এর নাম নিয়ে নানা আলোচনা ও সন্দেহ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। কেউ এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024