রাজু আহমেদ, ষ্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে, সদর থানা থেকে ৪ মাদকাসক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন করার অভিযোগ প্রমানিত হওয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হাসান প্রত্যেকের জেল জরিমানার আদেশ দেন। গতকাল ১১ মে রবিবার দিন ভর অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলো : কুষ্টিয়া সদর উপজেলার যুগীয়ার মহম্মদ জহুরুল ইসলামের ছেলে মোঃসজল (২৬), যুগিয়া মন্ডল পাড়ার মোঃজাহের হোসেনের ছেলে মোঃ জনি ইসলাম (৩০), জগতি মণ্ডলপাড়ার, মোঃকাশেম শেখের ছেলে, মোঃ জহুরুল ইসলাম (৩৬) গ্রেফতার ও চৌড়হাসের মৃত হাকিমের ছেলে মোহাম্মদ লালটু (৩৬)। তাদের কে জেল ও জরিমানা করে বিজ্ঞ আদালত।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024