রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের পরিদর্শক মোঃআবুল কালাম আজাদের নেতৃত্বে ও উপ-পরিদর্শক মোঃ রাসেল কবিরের তত্ত্বাবধায়নে বিভাগীয় টিমকে সাথে নিয়ে, একটি রেইডিং পার্টি গঠন করে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কুষ্টিয়ার মিরপুর থানাধীন মাদকবিরোধী অভিযান চালিয়ে, বিধি মোতাবেক তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া গেলে শরভানু নেছা(৫৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেছা মিরপুর থানাধীনপোড়াদহ কাঠদহ গ্রামস্থ মৃত নূর মোহাম্মদের কন্যা। অভিযানে উদ্ধারকৃত প্রাপ্ত আলামত সহ আসামিকে মিরপুর থানায় সৌপর্দ করে উপ-পরিদর্শক মোঃরাসেল কবির বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন,
অভিযানে নেতৃত্বদানকারী পরিদর্শক মোঃআবুল কালাম (আজাদ) সাংবাদিকদের বলেন মাদক একটি সামাজিক ব্যাধি,
এই মাদক নিরসনে আমরা নিরলসভাবে কাজ করে যাব, মাদক কারবারীরা দেশের শত্রু, সমাজের কলঙ্ক, এদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহযোগিতা করুন,
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024