কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় সড়কের পাশের ধানক্ষেত্র থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান ক্ষেত্র থেকে
ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান।
তিনি আরও জানান,আজ বেলা সাড়ে ১১টার দিকে ধান ক্ষেতে ব্যাগে মোড়ানো এক মেয়ে সন্তান নবজাতককে কে বা কারা পৌরসভার ৮নং ওয়ার্ডের নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের পাশের ধান খেতে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024