স্বাধীনতা ডেক্স :
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের
কুষ্টিয়া সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুয়েল (২০), রাহুল (২২), ফারুক (২৪)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চৌড়হাঁস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আনসার ক্যাম্প এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি কুষ্টিয়াগামী ছিল। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024